Gandhi, The Mahatma Bengali Meaning | Class 5 English | Activity Solved | Unit 2

 

Gandhi, The Mahatma
Gandhi, The Mahatma

Gandhi, The Mahatma Bengali Meaning

Let's continue...

Gandhiji visited different places to collect funds for India's freedom struggle.

ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেছিলেন।

Once he visited Odisha. 

একবার তিনি ওড়িশা সফরে গিয়েছিলেন।

There he met an old woman. 

সেখানে এক বৃদ্ধা মহিলার সাথে তাঁর দেখা হলো।

She could not stand straight. 

মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না।

Her hair was grey. 

তাঁর চুল ছিল পাকা।

Her sari was torn. 

 পরনের শাড়িটি ছিল ছেঁড়া।

She went near Gandhiji and touched his feet. 

তিনি গান্ধীজির কাছে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন।

Then she gave him a coin.

 তারপর তাঁকে একটি মুদ্রা দিলেন।

Jamanlal Bajaj's duty was to keep the funds.

 সংগৃহীত অর্থ বা তহবিলটি নিজের কাছে রাখার দায়িত্ব ছিল যমুনালাল বাজাজের।

He asked Gandhiji for the coin, but Gandhiji refused. 

তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চাইলেন, কিন্তু গান্ধীজি তা দিতে অস্বীকার করলেন।

Jamanlal was surprised.

যমুনালাল অবাক হলেন।

"I keep thousands of rupees," Jamanlal said.

যমুনালাল বললেন, "আমি তো হাজার হাজার টাকা নিজের কাছে রাখি।"

 "This coin is worth much more than those thousands," Gandhiji told him.

গান্ধীজি তাঁকে বললেন, "ওই হাজার হাজার টাকার চেয়েও এই মুদ্রাটির মূল্য অনেক বেশি।"

"If a man has lakhs, he can give a thousand or two. 

গান্ধীজি বুঝিয়ে বললেন, "কারও যদি লক্ষ লক্ষ টাকা থাকে, তবে সে অনায়াসেই এক-দু'হাজার টাকা দান করতে পারে।

But this coin was perhaps all she had. 

কিন্তু এই মুদ্রাটিই হয়তো ছিল ওই মহিলার একমাত্র সম্বল।

What a great sacrifice! So, I value this coin more than a crore of rupees," Gandhiji explained. 

 কী বিশাল এক ত্যাগ! তাই এক কোটি টাকার চেয়েও আমার কাছে এই মুদ্রাটির মূল্য অনেক বেশি।" 

He kept that coin with him forever.

তিনি মুদ্রাটি সারাজীবন নিজের কাছেই রেখে দিয়েছিলেন।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post