![]() |
| It All Began With Drip-Drip |
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো । আজ আমরা ষষ্ঠ শ্রেণীর It All Began With Drip-Drip পড়াটির Unit 1 এর বাংলায় অনুবাদ ও সকল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা রাখি তোমাদের খুবই কাজে আসবে। দেরি না করে পড়াটি ঝটপট পড়তে শুরু করো ...
It All Began With Drip-Drip By Alka Shankar and Sharleen Mukundan
It All Began With Drip-Drip
-Alka Shankar and Sharleen Mukundan
Let's start:
Alka Shankar is an author of repute. Her well-known book is The Mighty and the Mystical Rivers of India-exotic India. She is famous for her children's books.
Sharleen Mukundan is a renowned children's author. She has written Murthy: the Story Book in collaboration with Alka Shankar.
অলকা শঙ্কর একজন খ্যাতিসম্পন্ন লেখিকা। তাঁর সুপরিচিত বইটি হলো ‘দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া-এক্সোটিক ইন্ডিয়া’। তিনি তাঁর শিশুতোষ বইয়ের জন্য বিখ্যাত।
শার্লিন মুকুন্দন একজন স্বনামধন্য শিশুসাহিত্যিক। তিনি অলকা শঙ্করের সহযোগিতায় ‘মূর্তি: দ্য স্টোরি বুক’ বইটি লিখেছেন।
Let's read:
A tiger was caught in a storm.
একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল।
He had wandered near the village, looking for something to eat.
খাবারের খোঁজে সে গ্রামের কাছাকাছি চলে এসেছিল।
On the outskirts of that village lived an ill-tempered old woman.
সেই গ্রামের উপকণ্ঠে এক বদমেজাজী বৃদ্ধা বাস করত।
The tiger huddled in shelter close to the wall of the woman's hut.
বাঘটি সেই বৃদ্ধার কুঁড়েঘরের দেয়ালের কাছে আশ্রয় নিয়ে গুটিসুটি মেরে বসেছিল।
The old woman was feeling very ill-tempered that night.
সেই রাতে বৃদ্ধাটির মেজাজ খুব খারাপ ছিল।
The rainwater was leaking through the roof.
বৃষ্টির জল ছাদ দিয়ে চুঁইয়ে পড়ছিল।
"There is no escape from this drip-drip", she muttered angrily, pushing her bed around the room to keep it dry.
"এই ড্রিপ ড্রিপ থেকে কোনো নিস্তার নেই," সে রাগে গজরাতে গজরাতে তার বিছানাটা ঘরের এদিক-ওদিক সরাচ্ছিল যাতে সেটা শুকনো থাকে।
She shoved the bed and a tin trunk against a wall.
সে বিছানা আর একটা টিনের বাক্স দেয়ালের সাথে ঠেলে দিল।
The wall shook.
দেয়ালটা কেঁপে উঠল।
"This drip-drip will be the death of me!"she shouted.
"এই ড্রিপ ড্রিপ ই আমার যম হবে!" সে চিৎকার করে উঠল।
The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened.
দেয়ালের অন্য পাশে থাকা বাঘটি দেয়াল কাঁপতে দেখে ভয় পেয়ে গেল।
"The drip-drip must be a very dreadful creature," he thought.
সে ভাবল, "এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কোনো প্রাণী।"
Meanwhile, Bholenath, the potter, was out in the night, looking for his donkey in the storm.
এদিকে, ভোলানাথ নামে এক কুমোর ঝড়ের মধ্যে রাতে তার গাধা খুঁজতে বেরিয়েছিল।
Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut.
হঠাৎ সে দেখতে পেল, একটি প্রাণী অন্ধকারে বৃদ্ধার কুঁড়েঘরের দেয়ালের পাশে গুটিসুটি মেরে বসে আছে।
ACTIVITY – 1
Tick (√) the correct alternative:
1.The tiger took shelter near the house of – i) an old woman ii) an old man iii) a neighbor
Answer: The tiger took shelter near the house of – (i) an old woman.
2. The old woman was – i) soft-spoken ii) ill-tempered iii) shy.
Answer: The old woman was – (ii) ill-tempered
3. The tiger thought drip- drip was – i) the constant falling of rain ii) the name of a man iii) a creature.
Answer: The tiger thought drip- drip was – (iii) a creature
4. Bholenath was a – i) farmer ii) weaver iii) potter.
Answer: Bholenath was a – (iii) potter
ACTIVITY – 2
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you:
She pushed her bed around the room to keep it dry. (4)
The tiger took shelter outside an old woman’s hut. (2)
Bholenath was looking for his donkey. (5)
A tiger was caught in a storm. (1)
Bholenath saw an animal huddled against the wall of the woman’s hut. (6)
The old woman was ill-tempered that night. (3)
ACTIVITY – 3
Answer the following question:
What do you think would Bholaneth’s reaction be if he knew that the animal ‘huddled in the dark’ was actually a tiger?
Answer: If Bholenath knew that the animal ‘huddled in the dark’ was actually a tiger then he would scream in fear and run away.
আজকের পাঠ এখানেই শেষ করছি। আগামীতে আরো নিত্যনতুন পাঠের সমাধান নিয়ে হাজির হব। আমাদের শিক্ষামূলক প্লাটফর্ম Tuition Masters -এ তোমরা প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও সমাধান পাবে। আমাদের সাথে থাকতে নিয়মিত Website এ যুক্ত থাকো ও অপরকে শেয়ার করো। ধন্যবাদ।।
